ধূমকেতু প্রতিবেদক : রাত তখন প্রায় ৩টা। পদ্মা পাড়ের অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে তাদের জাগিয়ে সেহেরী খেতে প্যাকেট খাবার হাতে তুলে দিলেন এক ব্যক্তি।
আর বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুধু দোয়া করবেন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি রমজানের শুরু থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩০০ প্যাকেট করে ইফতারি বিতরণও অব্যাহত রেখেছেন।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার বলেন, করোনার ২য় ঢেউ পার করতে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে রমজানের শুরু থেকে রোববার পর্যন্ত (১২ তম রমজান) নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩৬০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে। চলবে শেষ রমজান পর্যন্ত। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩০০ প্যাকেট করে ইফতারি বিতরণ করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। ইফতার বিতরণের পাশাপাশি এবার রোজা রাখা ব্যাক্তিদের জন্য ভোর রাতে সেহেরীর প্যাকেট নিয়ে বাড়ী বাড়ী হাজির হয়েছেন তিনি। সোমবার ভোরে নগরীর কুমারপাড়া নদীর পাড়ে রাত ৩ টার দিকে নিম্ন আয়ের ১০০ পরিবারের মাঝে উন্নত মানের সেহেরি বিতরণ করেন ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেডু সরকার, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ সভাপতি শাহাদাত হোসেন বাদশা, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সদস্য শওকত হাবিব মিনার, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর, সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সানি, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক ওয়াহেদ আলী মুন প্রমুখ।


