IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> মেয়র লিটনের পক্ষে নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

মেয়র লিটনের পক্ষে নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত এক হাজার গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ভেড়িপাড়া মোড় ও কোর্ট বাজার এলাকায় উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে।

ইফতার বিতরণকালে রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায়, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলালসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31