IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী সদর হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণার দাবি

রাজশাহী সদর হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণার দাবি

ধূমকেতু প্রতিবেদক : প্রায় দুই দশক ধরে বন্ধ আছে রাজশাহী সদর হাসপাতাল। একটা সময়ে এই হাসপাতালটিই ছিল এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র শেষ ঠিকানা। বর্তমানে রাজশাহীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিস্থিতি যেন স্মরণ করিয়ে দিচ্ছে হাসপাতালটির প্রয়োজনীয়তার কথা। তাই জনগণের স্বার্থে শহরের পুরনো এই হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর কমিটি।

সোমবার বিকেলে মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর স্বাক্ষরিত একটি যুক্ত বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে ‘বিকল্প’ কোভিড হাসাপাতালের প্রাসঙ্গিকতা তুলে ধরে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, ‘রাজশাহীতে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়েছে; তা খুব সহজে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। কোভিডের এমন দুঃসময়ে বিভাগের সবক’টি জেলা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসছেন। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালেও তৈরি হচ্ছে প্রচন্ড চাপ। এ চাপ সামাল দিতে এখনই হিমশিম খাচ্ছে মেডিক্যাল কতৃপক্ষ। এমন পরিস্থিতে আমরা যদি স্বাস্থ্যসেবার জন্য ‘বিকল্প’ চিন্তা না করে শুধুমাত্র রামেক হাসপাতালের ওপর ভর করি; তবে তা আগামীর বিপদকে ত্বরান্বিত করা ছাড়া কিছুই নয়।’

বিবৃতিতে তারা বলেন, ‘রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের জায়গা ও জনবল বিবেচনায় সাধারণ রোগীদের জন্যই বেশিরভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হচ্ছে। এর পাশাপাশি তারা করোনার চিকিৎসা চালাচ্ছেন। একটি হাসপাতালে সাধারণ রোগী ও করোনা রোগীকে একসাথে রেখে দীর্ঘদিন চিকিৎসা করানো আশঙ্কাজনক। এতে সাধারণ ওয়ার্ডেও সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। সুতরাং এমন নাজুক পরিস্থিতিতে রাজশাহীকে বাঁচাতে হলে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে রাজশাহী সদর হাসপাতাল একদম যথাযথ।’

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহŸান জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, ‘আগামীর ভয়াবহতা থেকে বাঁচতে হলে এই সিদ্ধান্ত দ্রুত গ্রহণের কোন বিকল্প নেই। সিদ্ধান্তে কালক্ষেপণের খেসারত বর্তমানে পার্শ্ববর্তী অনেক দেশকে দিতে হচ্ছে। আমরা মনে করি, রাজশাহী সদর হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে।’ বিবৃতিতে এ দাবি বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাস্তায় আন্দোলনেরও হুশিয়ারি দেন ওয়ার্কার্স পার্টির নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31