IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> এপ্রিলে রাজশাহীতে বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার

এপ্রিলে রাজশাহীতে বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার

rajshahi

ধূমকেতু নিউজ ডেস্ক : দিন দিন খরাপ্রবণ হয়ে উঠছে রাজশাহী। এই অঞ্চলে প্রতিবছরই কমছে বৃষ্টিপাত। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত শুধু এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বৃষ্টিপাত কমেছে ৬৬ দশমিক ২ মিলিমিটার।

এক সমীকরণে দেখা গেছে, ২০১৯-২০ সালের এপ্রিল মাসে ১০ দিন করে বৃষ্টিপাত হয়েছে।
কিন্তু চলতি বছরে একই মাসে বৃষ্টির দেখা নেই বললেই চলে। ২০১৯ সালের এপ্রিল মাসের তুলনায় কম বৃষ্টি হয়েছে ২০২০ সালের একই মাসে। আর ২০২১ সালের এপ্রিল মাসে মাত্র তিনদিন বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, ২০১৯-২০ সালের মার্চ মাসে বৃষ্টির দেখা মিলেছিল। চলতি বছর একই মাসে তাও হয়নি। মাত্র দুই মিলিমিটার। এছাড়া ২০১৯ সালে শুধু এপ্রিল মাসে ১০ দিনে ১১৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২০ সালের এপ্রিলের ১০ দিনে বৃষ্টি হয়েছে ৩২ দশমিক ৭ মিলিমিটার। যা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বৃষ্টি কমেছে ৮১ দশমিক ২ মিলিমিটার।

চলতি বছরের ২৭ এপ্রিল পর্যন্ত তিনদিনে বৃষ্টিপাত হয়েছে ১৫ মিলিমিটার। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বৃষ্টিপাত কম হয়েছে ১৭ দশমিক ১ মিলিমিটার।

বৃষ্টিহীনতার প্রধান কারণ হিসেবে পরিবেশ বিশেষজ্ঞরা মূলত দায়ী করছেন বৈশ্বিক দূষণ, বৃক্ষ নিধন, শিল্পায়নকে। যার কারণে জলবায়ু পরিবর্তন সাধিত হচ্ছে, পৃথিবীতে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র বলছে, ২০২০ সালের নভেম্বর মাস থেকে ২০২১ সালের ৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয়নি রাজশাহীতে। ২০২০ সালের জানুয়ারি মাসে ৬ দিনে ১৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ফেব্রুয়ারির তিনদিনে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এছাড়া এপ্রিল মাসে বৃষ্টি হয় ১০ দিন। এ সময় ৩১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

একই বছরের আগস্ট মাসে ২০ দিনে বৃষ্টিপাত হয়েছিল ১৪৩ দশমিক ৭ মিলিমিটার। সেপ্টেম্বর মাসে ১৭ দিনে বৃষ্টিপাত হয় ২১৪ মিলিমিটার। অক্টোবর মাসে সাত দিনে বৃষ্টিপাত হয় ৯৮ দশমিক ৩ মিলিমিটার ও নভেম্বর মাসে একদিনে দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সর্বশেষ চলতি বছরের ১০ এপ্রিল প্রথম রাজশাহীতে বৃষ্টিপাত হয়। এদিন ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। দুদিন পর ১২ এপ্রিল বৃষ্টিপাত হয়েছে ৭ দশমিক ৪ মিলিমিটার। এছাড়া ২২ এপ্রিল শেষ বৃষ্টিপাত হয় রাজশাহীতে। এদিন ৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, ‘আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে সময় মতো বৃষ্টিপাত হচ্ছে না।’

বৃষ্টিহীনতার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউর রহমান বলেন, ‘দিন দিন বিভিন্ন দূষণের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। হচ্ছে জলবায়ু পরিবর্তন। সময় অনুযায়ী ঋতুর মিল নেই। এসব থেকে উত্তরণের পেতে হলে বনায়ন অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর উষ্ণতা কমাতে বনায়নের বিকল্প নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31