IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, সর্বত্র বেড়েছে মানুষের চলাচল

রাজশাহীতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, সর্বত্র বেড়েছে মানুষের চলাচল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাজশাহীতেও চলছে লকডাউন। এর মধ্যে অন্যান্য জেলার ন্যায় সরকারি নির্দেশনা মত রাজশাহীতে খোলা রয়েছে দোকান-পাট, শপিংমল। শপিংমল-দোকান খুলে দেওয়ার পর সর্বত্র মানুষের ভিড় বাড়ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও শারীরিক ও সামাজিক দূরত্ব মানছে না কেউ। নিয়ম না মেনে জনসমাগম করায় আগামী দিনে রাজশাহীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজশাহীতে লকডাউনের দুই সপ্তাহ পরে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হলেও ক্রেতা-বিক্রেতাদের কেউ মানছে না স্বাস্থ্যবিধি। নগরীর কাপড়ের দোকান, পাইকারি ও কাঁচাবাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না শারীরিক দূরত্ব। নির্দেশনা উপেক্ষা করে কারণে-অকারণে মানুষ রাস্তায় বের হচ্ছেন। মাস্ক, সামাজিক দূরত্ব ছাড়ায় ভিড় করছেন রাস্তায়। অহেতুক আড্ডা ও ঘোরাফেরা করছে মানুষ।

চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তে দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গত রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়। যদিও পরে তা বিশেষ বিবেচনায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ধিত করা হয়।

এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে।

বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আজ বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কে যান চলাচল কম হলেও পাড়া-মহল্লায় অবাধে চলছে যানবাহন। বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় ঘোরাঘুরিসহ তাদের প্রয়োজনীয় কাজ করছেন এবং সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই দোকানে বসে দিচ্ছে আড্ডা। সংক্রমণ রোধের সতর্কতা নেই বললেই চলে। ক্রেতাদের চাপে নগরীর সাহেব বাজার এলাকায় যানজটও তৈরি হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কার্যক্রমও কম দেখা গেছে। মার্কেটের ভেতরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে দোকান মালিক সমিতির নেতাদেরও তেমন কোনো তৎপরতা নেই।

পরিবারকে সঙ্গে নিয়ে নগরীর আরডিএ মার্কেটে কেনাকাটা করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিফাত উল্লাহ বলেন, মানুষ চলাফেরায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানছে না। শপিংমলে ঠেলাঠেলি করে মানুষ কেনাকাটা করছে। লকডাউন কাগজে-কলমে থাকলেও বাস্তবে কোনো প্রয়োগ নেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম দেখছি না।

জানতে চাইলে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, মার্কেটের অবকাঠামোগত কারণে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা সম্ভব হয় না। তবে ব্যবসায়ীরা সচেষ্ট আছেন। কারণ স্বাস্থ্যবিধি না মানলে আবার হয়তো দোকানপাট বন্ধের সিদ্ধান্ত আসতে পারে। উদাসীনতার কারণে কিছু ব্যবসায়ী হয়তো সবসময় মাস্ক পরছেন না। আমরা বিষয়গুলো তদারকি করছি। এক্ষেত্রে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সরকারি সরকারি নিয়ম-নীতি অনুযায়ী কাজ করছি। শপিংমল ও কাঁচাবাজারে মাইকিং করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31