IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গরমের তীব্রতায় বেড়েছে পোকামাকড়ের অত্যাচার

গরমের তীব্রতায় বেড়েছে পোকামাকড়ের অত্যাচার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে তাপমাত্রা কম-বেশি হলেও কমছেনা গরমের তীব্রতা। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষসহ বিভিন্ন প্রাণীকূল। বর্তমানে চলছে সিয়াম-সাধনা, আত্মশুদ্ধি ও আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের মাস পবিত্র মাহে রমজান। এ রমজানে রোজার মধ্যে প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে রাজশাহীর মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রখর রোদে পুড়ছে পদ্মাপাড়ের নগর রাজশাহী।

মাঝে মাঝে বিদ্যুতের ভেলকিবাজিতে আরো বিপর্যস্ত হয়ে পড়ছেন মানুষ। নগর ছাড়াও আশেপাশের উপজেলাতেগুলোতে আরো বেশি খারাপ অবস্থা। নগরের চেয়ে উপজেলাগুলোতে বেশি বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন মানুষজন। রাজশাহীতে বেড়েছে মশাসহ বিভিন্ন পোকামাকড়ের অত্যাচার।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই রাজশাহীতে প্রচন্ড রোদ পড়ছে। বাতাস না থাকায় আরো বেশি গরম অনুভূত হচ্ছে। কড়া রোদেও মেঘ দেখা যাচ্ছে না। এতে স্বাভাবিক জনজীবন আরো বেশি ব্যহত হচ্ছে। তবে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা। কারণ এই গরমে বেশি সময় ধরে তারা কাজ করতে পারছেন না। কাঠ ফাটা রোদে একটু স্বস্তি পেতে মানুষজন ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে নিলেও রোজার কারণে খেতে পারছেন না। তবে সুস্থ থাকতে মানুষজন ইফতারির সময় ও পরে বিভিন্ন ঠান্ডা পানীয় খাচ্ছেন। রাজশাহীতে প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ বাড়ছে। এবার চলতি মৌসুমে ২৫ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৩৯ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন রাজশাহীতে প্রখর রোদে টেকা দায় হড়ে পড়ে। বাতাসের আদ্রতার পরিমাণ সকালে বেশি ছিল। বৈশাখ পার হলেও রাজশাহীতে তেমন ঝড় ও বৃষ্টি হয়নি। একদিন হালকা বৃষ্টি নামায় আবহাওয়া কিছুটা শীতল হয়েছিল। গত কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া উত্তপ্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় গরম একটু বেশি লাগছে। গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুতের লোডশেডিং হয়। লোডশেডিং হওয়ায় আরো সমস্যার মধ্যে পড়েন নগরবাসী।

আব্দুল্লাহ নামের এক রিক্সা চালকের সাথে কথা হলে তিনি বলেন, বেশি গরমের মধ্যে রাস্তায় বেশি সময় থাকতে কষ্ট হয়। তারপরও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে কষ্ট হলেও রিক্সা চালাতে হয়। আকবর নামের এক দিনমজুর বলেন, সকালে কিছু সময় কাজ করতে পারলেও বেলা বাড়ার সাথে সমস্যা হতে শুরু করে। গরম বেশি হওয়ায় বেশি সমস্যা হচ্ছে। কাজ না করলে পরিবার নিয়ে সমস্যায় পড়বো তাই কাজ করা। আমার মতো অনেক শ্রমিকেরই এই অবস্থা।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপামাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ২ দিন ৪০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ উঠে। এই দুই দিন ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, রাজশাহীতে গরম বাড়ায় টেবিল ফ্যান, সিলিং ফ্যান, এসি, এয়ারকুলারসহ বিভিন্ন জিনিষ এর বিক্রি বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার সাহেববাজার ঘুরে দেখা যায় বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান থেকে ফ্যান কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

অন্যদিকে, রাজশাহীতে গরমের কারণে রাস্তার ধারে জমে থাকা পানি, নদী বা পাকুরে বিভিন্ন পশুপাখিকে গোসল করতে দেখা যায়। এছাড়াও গরমের মধ্যে বেড়েছে মশাসহ বিভিন্ন পোকামাকড়ের অত্যাচার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31