IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাজশাহীবাসীর জন্য নিরাপদ মাংস নিশ্চিতকরণে পশু জবেহখানার উদ্বোধন

রাজশাহীবাসীর জন্য নিরাপদ মাংস নিশ্চিতকরণে পশু জবেহখানার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : মহানগরবাসীর জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক স্লাটার হাউজ বা পশু জবেহখানা চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজারস্থ পশু জবেহখানার উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জবেহখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে প্যানেল মেয়র বলেন, নিরাপদ মাংস সুনিশ্চিতকরণে পশু জবেহখানার উদ্বোধন করা হলো। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর রাজশাহী নগরীর সকল উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করে। প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহীর জন্য সর্ববৃহৎ প্রকল্প যা পুরোপুরি বাস্তবায়িত হলে এ নগরীর উন্নয়ন চিত্র ব্যাপকভাবে পাল্টে যাবে। বিগত আমলে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করা হতো সর্বোচ্চ ২শ ২১ কোটি টাকা। যা আজ কয়েক হাজার কোটি টাকাতে পরিণত হয়েছে। এটি চালুর মাধ্যমে নাগরিকরা নিরাপদ মাংস পাবেন। পাশাপাশি পরিবেশও দূষণমুক্ত থাকবে। দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টার ফলে আমরা সাহেব বাজারস্থ আধুনিক স্লাটার হাউজ চালু করতে পেরেছি। শিগগিরই আরো কয়েকটি স্লাটার হাউজ নির্মাণ করা হবে। লক্ষ্মীপুর বাজার, শালবাগান বাজার ও কোর্ট বাজারে জায়গা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দূর্বার গতিতে দেশের উন্নয়ন করছেন একই ভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মেয়রের নেতৃত্বে রাজশাহী মহানগরীর আগামীতে আরো আধুনিক উন্নত, বাসযোগ্য ও উন্নত নাগরিক সুবিধা সমৃদ্ধ নগরীতে পরিণত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ব্যবসায়ী আতিকুর রহমান কালু, ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সালাউদ্দিন মিন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু।

স্বাগত বক্তব্য দেন, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরাদ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালন করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

অনুষ্ঠানে মাংস ব্যবসায়ীরা বলেন, নির্দিষ্ট জায়গা না থাকায় এতোদিন আমরা যে যার সুবিধামত যেখানে সেখানে পশু জবেহ করতাম। পশু জবেহ করতে অনেককেই বাঁধা ও বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। আধুনিক স্লাটার হাউজ নির্মাণ আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এটি চালু করে দৃষ্টান্ত স্থাপন করলেন।

অনুষ্ঠানে রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মামুদ হাসান, ব্যবসায়ী বেনজীর আহমদ, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পশ্চিম) যুগ্ম সম্পাদক রাজিব হাসান, সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ মাংস সাহেব বাজার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31