ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার জোতনশী এলাকার আলোচিত প্রতারক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে আদালতে ৫ টি সাজা এবং ৩ টি ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় লোকজন জানান, জোতনশী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে সাইফুল ইসলাম দীর্ঘ সময় ধরে মানুষের সাথে টাকা আদান প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রতারণা করে আসছে। তাকে নিয়ে গ্রামে অনেকবার শালীশ-বৈঠক অনুষ্ঠিত হয়। সে অত্র এলাকায় একজন প্রতারক হিসাবে পরিচিত।
এদিকে বাঘা থানা সূত্র জানায়, সাইফুল ইসলামের নামে রাজশাহী চীফ জুডিশিয়াল আদালতে ৫ টি সাজা মামলার ওয়ারেন্টসহ ৩ টি সাধারণ মামলার ওয়ারেন্ট রয়েছে। এ সকল মামলার অধিকাংশই চেক জালিয়াতি ও প্রতারণা মূলক। এর মধ্যে কিছু-কিছু মামলায় তার ১ থেকে ১০ বছর পর্যন্ত সাজা রায় কার্যকর রয়েছে।
তাঁরা আরো জানান, সাইফুল দীর্ঘ সময় পুলিশের চোক ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ সকাল সাড়ে ১০ টার সময় তার নিজে বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযুক্ত সাইফুলকে সকালে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


