IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাবির নয়া ছাত্র উপদেষ্টা অধ্যাপক নূর

রাবির নয়া ছাত্র উপদেষ্টা অধ্যাপক নূর

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রউপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর। বৃহস্পতিবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন তিনি।

এসময় প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বে থাকা ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক আদেশে ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. লুৎফরের দায়িত্ব বাতিল করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক তারেক এ পদে দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ্য করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক তারেক নূর, ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। স্নাতক (অনার্স) পরীক্ষায় তিনি ১ শ্রেণিতে ৩য় ও মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান অধিকার করেন।

ইতিপূর্বে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ২০০৬ সালে রাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। অধ্যাপক মো. তারেক নূর মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির একজন সদস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31