ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা বাজারের হোটেল-রেস্তোরাঁর কর্মহীন শ্রমিকদের সার্বিক খোঁজ খবর ও তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ এপ্রিল বুধবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এসব হোটেল-রেস্তোরাঁর শ্রমিকদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, দেশের করোনা ভাইরাসের সময় সব বিত্তবানদের এগিয়ে আশা উচিত।
তিনি বলেন, যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই নিজ নিজ এলাকার কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে, তাহলে কিছুটা হলেও এসব মানুষগুলো উপকৃত হবে।
তিনি আরও বলেন, এমন দুর্যোগের সময় কর্মহীন মানুষগুলোর দুর্ভোগের সীমা নাই, এ সময় সবাইকে মানবিক ভাবে মানবতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন।
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, তানোরেও দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তাই আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা, ভয় নয় করতে হবে জয়, প্রতিকার নয় প্রতিরোধ চাই।
ময়না বলেন, এই জন্য আমাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়ে পরিস্কার পরিছন্ন থাকতে হবে, তাহলেই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব, তাই আপনারা কেউ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না, আপনাদের কোন সমস্যা হলে প্রশাসন অথবা আমাকে খবর দিন আমরা আপনাদের সব রকমের সহযোগিতা করবো ইনশাল্লাহ্।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও মুন্ডুমালা পৌরসভার কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ।
অন্যদিকে ২৮ এপ্রিল বুধবার ও ২৯ এপ্রিল বৃহস্প্রতিবার স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পাঁচন্দর ইউপির বনকেশর ব্রিজঘাট, কলমা ইউপির আজিজপুর, দরগাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ধানকাটা শ্রমিক ও পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করেছেন।


