IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

তানোরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে হিন্দু সম্প্রদায়ের এক যুবকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আসামী করে নিহতের বাবা নির্মল দাস বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে, মামলায় একজন নামধারী আসামীসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশিধরপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম প্রকাশ দাস (২০)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির চোরখোর এনায়েতপুর গ্রামের নির্মল দাসের পুত্র। ওই যুবক রাজশাহী মহানগরীর একটি হোটেলে কাজ করেন। করোনা পরিস্থিতির কারণে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ২৮ এপ্রিল রাতে প্রকাশ দাস নিজ এলাকার পরিচিত লোকদের সাথে ক্যারাম বোর্ড খেলছিলেন। তারপর থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার গলা কাটা লাশ দেখতে পান। এরপর তারা পরিবারকে জানাই। পরে পরিবারের লোকজন তানোর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠান। পরে ঘটনাস্থলে যান তানোর-গোদাগাড়ী সার্কেল সিনিয়র এ এসপি আব্দুর রাজ্জাক খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পিতা নির্মল দাস বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। নামধারী ওই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31