ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বচ্ছলতা এসোসিয়েশন এর উপদেষ্টা মণ্ডলীর সার্বিক সহযোগীতায় শতাধিক অসহায় ও দুস্থ ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো আজ। পহেলা মে বিকালে ইফতারে আগে পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুস্থ জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোহমেনা আফরোজা এবং হাসান ইমাম রাসেল। এছাড়া ও ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অদ্বিতী দাস ও তুহিনা পারভিন ইলা।
আয়োজনে ইফতার বিতরণ করেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব এবং কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালন করেন দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল খাবিরসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।

কামারুজ্জামান চত্বর থেকে শুরু করে শিরোইল রেলওয়ে স্টেশন, ভদ্রা মোড় হয়ে সিএন্ডবি, কোর্টসহ বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ করে স্বচ্ছলতা এসোসিয়েশন এর ইফতার বিতরণ গাড়ী।
উল্লেখযোগ্য আসন্ন ইদকে সামনে রেখে করোনাকালীন লকডাউনের এই পরিস্থিতিতে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে এবং একবেলা তাদের পেট ভরাতে “আলোকিত খুশী” নামে এই প্রস্তাবিত প্রকল্প গ্রহণ করে স্বচ্ছলতা এসোসিয়েশন। উক্ত প্রকল্পের আওতাধীন পথশিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ, পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সম্মানীত উপদেষ্টা মণ্ডলীয় আর্থিক ও সার্বিক সহযোগীতায় এই প্রকল্প বাস্তবায়িত এবং উদ্বোধন হলো আজ ইফতার বিতরণের মাধ্যমে এবং সারা রোজার মাস এই যাত্রা অবহ্যত থাকবে বলে আশাবাদী অত্র সংগঠনের সদস্যবৃন্দ। এই প্রকল্পের ধারাবাহিকতায় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার উদাত্তকণ্ঠে আহ্বান জানাচ্ছে স্বচ্ছলতা এসোসিয়েশন।


