ধূমকেতু প্রতিবেদক : “মুজিববর্ষের স্লোগান-দরিদ্র জনগোষ্ঠির হবে কর্মসংস্থান” উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় মুজিববর্ষ উপলক্ষ্যে ২রা মে পবা উপজেলা কার্যালয়ে হত দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান প্রকল্প এর মাধ্যমে ২৭ জন দরিদ্র শ্রমজীবি মানুষকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ী প্রদান কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে ১৬ জন ও ২য় পর্যায়ে ১১ জনকে ভ্যানগাড়ী প্রদান করা হবে।
প্রদান অতিথি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি এর আলোকে কর্মসূচীটি বাস্তবায়িত হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় জনসাধারনের পাশে বৃত্তবানদেন এগিয়ে আসার আহ্বান জানান।

হত দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান প্রকল্প উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হরিয়ান ইউনিয়ন চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলে আল হাসান মঞ্জিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, রুডো এর নির্বাহী পরিচালক সোহাগ আলী, সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক স¤্রাট আলী। জনসমাগম এড়িয়ে দূরত্ব বজায় রেখে কর্মসূচী পালন করা হয় এবং করোনা সচেতনতা হ্যান্ডবিল বিতরণ করা হয়।


