ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।
তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে রোববার নগরীর ২৪ নং ওয়ার্ড খরবনা ও কেদুর মোড়ে উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাবলু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সোহেল রানা চঞ্চল, নগর যুবলীগের সহ-সভাপতি জাহেদ আলী জনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা লুকু ও কালু, নগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতানুর রহমান প্রমুখ।


