IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় কর্মসৃজন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

বাঘায় কর্মসৃজন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বর্তমান সরকারের সেবামূলক কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসৃজন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অতিদরিদ্র মানুষ-জন কাজ পেয়ে কিছু অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। যার স-চিত্র লক্ষ করা গেছে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়নে।

সকাল ১০ টায় স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর এলাকায় রাস্তার উপর থেকে টলিতে নামানো মাটি ফেলা হচ্ছে একজন শ্রমিক নেতার বাড়ির উঠনে। তার নাম আকবর হোসেন। এ খবর শুনে স্থানীয় ইউপি সদস্য আলমঙ্গীর হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষনাত ১৩ জন শ্রমিককে ঐ গ্রামের গোরস্থানে আগাছা পরিস্কার করতে লাগিয়ে দেন।

এরপর সরেজমিন গিয়ে দেখা যাই, ঐ সকল শ্রমিকরা সামান্য কাজ করে বসে থেকে আয়েশ করছেন। এ সময় গণমাধ্যম কর্মী পরিচয়ে বসে থাকার কারণ এবং একজন শ্রমিকের বাড়ির উঠানে মাটি দেয়ার বিষয় জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকার আমাদের কাজ দিয়েছেন ঠিকই। কিন্তু এই মজুরীর একটি অংশ মেম্বর-চেয়ারম্যানদের ভাগ দেয়া লাগে। তাই আমরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে থাকি।

অপরদিকে বাউসা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সরকারি ভাবে বরাদ্দ একটি ঘরের ভেতর মাটি ফেলার কাজ করছেন ৪০ জন শ্রমিক।

এ সময় প্রত্যক্ষদর্শী এক ব্যাক্তি জানান, বর্তমানে অত্র এলাকার লোকজন অন্য এলাকায় ধান কাটতে যাওয়ার কারণে ইউনিয়ন পরিষদ থেকে কর্মসৃজন প্রকল্পের লেবার দিয়ে এ কাজটি করানো হচ্ছে। কিন্তু দু:খের বিষয় তারা দুই ঘন্টা কাজ করলে তিন ঘন্টা বসে সময় কাটায়। ঠিক এই অবস্থা উপজেলার বাঁকি ৫ টি ইউনিয়নে।

স্থানীয় লোকজনের অভিযোগ, যারা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত তারা কেউ ঠিকমতো কাজ করেনা। এসব শ্রমিকদের দিয়ে এলাকার রাস্তা-ঘাট মেরামত ও উন্নয় করার কথা থাকলেও তারা বসে-বসে সময় পার করে। এদের দেখার কেউ নেই। ফলে সরকারের যে লক্ষ উদ্দেশ্য তা সম্পুর্ণ বিফলে যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান-কর্মসূচি প্রকল্পের আওতায় বাঘা উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য প্রতি ইউনিয়নে ৪০ জন করে শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। যাদের কাজ হচ্ছে সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। এদের মজুরী ২ শ টাকা। এরা রাস্তা সংস্কার ও মেরামতসহ সরকারি প্রতিষ্ঠানে নানা মুখি কাজ করে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, এই প্রকল্পের অধিন যারা কাজ করেন-তাদের অধিকাংশ জনই বয়স্ক। তবে সরকারি কাজের বাইরে কাজ করার কোন সুযোগ নাই। আমি বাজুবাঘার চেয়ারম্যানের কাছে ১৩ জন শ্রমিকের তালিকা চেয়েছি। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31