IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টিসিবির পণ্য জব্দ, সেই পরিবেশককে জরিমানা

টিসিবির পণ্য জব্দ, সেই পরিবেশককে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক : নিজের বাড়ি ও মুদির দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ পণ্য মজুদ করায় রাজশাহীর পরিবেশক মোস্তাক আহমেদ কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ তাকে এ জরিমানা করেন।

এসময় তিনি জানান, টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের প্রতিষ্ঠানের নাম মেসার্স কাজল ব্রাদার্স। নগরীর ঘোড়ামারা রেশমপট্টিতে তার বাড়ি। কাজলের বাড়ির সঙ্গেই তার একটি দোকান আছে। দোকানটি তার স্ত্রী চালান। গত ২৯ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে টিসিবির ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়। সেদিন শুনানির জন্য ভোক্তা অধিকারের পক্ষ থেকে কাজলকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার দুপুরে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ে সেই শুনানি অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, নির্ধারিত দিনে মোস্তাক আহমেদ কাজল তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন। তবে তিনি যুক্তিসঙ্গত, আইনগত ও সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারেননি।

তার বিরুদ্ধে পণ্য মজুদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার বাড়ি থেকে জব্দ করা সব পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31