ধূমকেতু প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজশাহী মহানগর বিএনপি, রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে বিগত সময়ের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ৫টি পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।


