IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাসিকের ২২‘শ কর্মচারী পেলো জার্মনিল সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার

রাসিকের ২২‘শ কর্মচারী পেলো জার্মনিল সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার

ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মুখসারীর যোদ্ধা পরিচ্ছন্নকর্মী, স্বাস্থ্যকর্মী, পরিবহন, পরিবেশ, বিদ্যুৎ ও নিরাপত্তকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী জার্মনিল এবং ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরভবন চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে ২২০০ কর্মচারীর মধ্যে সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান আর্মি ফার্মা ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ লিঃ) হতে প্রাপ্ত সুরক্ষা সামগ্রী এবং শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজে রয়েছে ৮ কেজি চাল, পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ৫০০ গ্রামের ১ প্যাকেট সেমাই এবং সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে জার্মনিল মাস্ক ৩টি, জার্মনিল ১টি হ্যান্ড ওয়াশ (২৮৫ মি.লি.), জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার ১টি (৫০০ মি.লি.), জার্মনিল ডিজইনফ্যাক্টান্ট ক্লিনার ১টি (২ লিটার)।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনার কারণে মানুষের অর্থ সংকট ও সামনে ঈদকে সামনে রেখে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

তিনি আরো বলেন, সম্মুখসারীর যোদ্ধা পরিচ্ছন্নকর্মী, স্বাস্থ্যকর্মী, পরিবহন, পরিবেশ, বিদ্যুৎ ও নিরাপত্তকর্মীদের জন্য সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিএমটিএফ লিঃ হতে আমাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সেগুলোও বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক ফেরদৌস হাসান, আর্মি ফার্মার রাজশাহীর এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেডের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মুখসারীর করোনা প্রতিরোধ যোদ্ধাদের জন্য বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জার্মনিল এক্স-ফ্লোর ডিজইনফ্যাক্টান্ট এন্ড ক্লিনার ৭ হাজার ৭২২ লিটার, জার্মনিল হ্যান্ড ওয়াশ ৫ হাজারটি (২৮৫ মি.লি), জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার ৫ হাজারটি (৫০০ মি.লি), জার্মনিল ফেস মাস্ক ২০০ বক্স ( প্রতি বক্সে ৫০ পিস), জার্মনিল এ্যান্টিসেপটিপ সল্যুশন ৭৫০টি (৫ লিটার)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31