IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় সরকারি জমিতে ঘর তুলছে ৯ মামলার আসামী

বাঘায় সরকারি জমিতে ঘর তুলছে ৯ মামলার আসামী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : নাটোর জেলার লালপুর উপজেলার নওশারা সুলতান পুর গ্রাম থেকে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর এলাকায় এসে সরকারি জমির উপর ঘর তুলছেন সন্ত্রাসী আলমঙ্গীর হোসেন। তিনি এক সময়ের বহুল আলোচিত চরাঞ্চলের ত্রাস-পান্না বাহিনীর সদস্য ছিলেন। তার নামে বাঘা, কুষ্টিয়া এবং লালপুর থানায় ৯ টি মামলা রয়েছে।

বাঘার খানপুর এলাকার ৭ নং ইউপি সদস্য রাসেল হোসেন সহ অনেকেই জানান, লালপুর উপজেলার নওশারা সুলতানপুর গ্রামের আবের আলীর ছেলে আলমঙ্গীর হোসেন। তিনি বাঘা, লালপুর এবং দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চল এলাকার এক সময়ের আলোচিত সন্ত্রাসী পান্না বাহীনির সদস্য এবং মাদক ব্যবসায়ী।

তাকে করে এলাকার মানুষ ভীত-তটস্থ। এ কারণে পার্শ্ববর্তী লালপুর এলাকা থেকে বাঘা এলাকায় এসে নদী তীরবর্তী স্থানে ঘর নির্মাণ কাজ শুরু করলেও ভয়ে কেউ মুখ খুলছেনা। তবে স্থানীয় গড়গড়ি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে অনেকে উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আলমঙ্গীর একজন সন্ত্রসী এটা সবাই জানে। তার নামে একাধিক মামলা থাকার বিষয়টিও সঠিক। আমি সরকারি জমি দখল করে ঘর নির্মানের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।

এ বিষয়ে জানতে চাইলে আলমঙ্গীর হোসেন বলেন, আমি ৬২ সালের রেকড ধরে সাদের আলীর নিকট থেকে জমি কিনে ঘর করছি। আমার নামে এক সময় অনেক মামলা ছিল। তবে আমার ওস্তাদ পুলিশের ক্রাস ফায়ারে মারা যাবার পর আমি ভালো হয়ে গেছি।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আলমঙ্গীর হোসেন ৬২ সালের রেকড ধরে যে জমিটি ক্রয় করার দাবি করছেন সেটি ৭৪ সালের রেকডে এসে সরকারি খাস ক্ষতিয়ান ভুক্ত হয়েছে। তাকে ইতোমধ্যে ঘর উঠাতে বারণ করা হয়েছে। এর পরেও যদি সে ঘর তোলার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31