ধূমকেতু প্রতিবেদক : রমজান ও ঈদকে কেন্দ্র করে জমে উঠছে সেলুন গুলো। ঈদকে কেন্দ্র করে দেয়া হচ্ছে বিভিন্ন ছাড় ও অফার। আর অল্প কিছুদিন পরই মুসলিম ধর্মাবলম্বির প্রধান ধমীয় উৎসব ঈদ-উল-ফিতর।
বেড়েছে জনমানুষের আনাগোনা। রমজনের সময় হওয়ায় নগরীরর বিভিন্ন সেলুন গুলোতে বাড়ছে কাস্টমার। চাহিদার শীষে স্টাইলিষ্ট হেয়ারকাট ও ফেসিয়াল। নগরীর সপুরায় সিগনেচার মেনজ স্টাইলিং একটি সেলুন ও পারসোনাল কেয়ার। সেখানে গিয়ে দেখা যায় কিছুদিন আগের থেকে এখন সেলুন গুলোতে ক্রেতা চাপ বাড়ছে।

সেখানকার এক বিউটিশিয়ান গৌতম ধূমকেতু নিউজকে জানান, রমজানের সকালেও কিছু কাস্টমার আসছে কিন্তু চাপ বাড়ে ইফতারের পরে এবং তারাবির পরে। কাস্টমার চাপের কারনে সেলুন গুলো রাতে একটু দেরি করে বন্ধ করা হয়।
এদিকে সিগনেচার মেনজ স্টাইলিং এর সত্ত্বাধিকারী সাইম সিহাব সিকো বলেন, করোনায় লকডাউনের কারণে অনেক পিছিয়ে গেছে তাদের ব্যবসা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ তারা কিন্তু চাহিদার তুলনায় মোটামুটি ভালো জনসমাগম পাওয়া যাচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে তাদের রয়েছে বিভিন্ন অফার যেগুলোতে কম মূল্যে দেয়া হচ্ছে বিভিন্ন মান সম্মত সেবা। সর্বপরী ঈদকে উপলক্ষ্যে করে আগের থেকে এখন বাড়ছে ক্রেতা।
নাসিম নামের এক ক্রেতার সাথে কথা হয় তিনি ধূমকেতু নিউজকে জানান, আসলে ঈদের জন্য তার আজ চুলস কাটতে আসা, এবং এখানে ভালো লাগছে বলে জানান তিনি।


