ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার সকালে ভটভটির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় দুপুরে মৃত্যু বরণ করেছেন পোষ্ট মাষ্টার আজিজুল হক। নিজ অফিস থেকে ১০০ হাত দুরে ভটভটির ধাক্কায় পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কিছুক্ষন পর মারা যান তিনি।
জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা পারভিন তৃপ্তি আজিজুল হককে মৃত ঘোষণা করেন। নিহত আজিজুল হক তার নিজ এলাকার, তেথুলিয়া পোষ্ট অফিসের সাব পোষ্ট মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া মাঝপাড়া গ্রামে। পিতার নাম রাহাত আলী।
বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ৮ টার দিকে অফিস সংলগ্ন তেথুলিয়া-দীঘা সড়কে র্দঘটনা শিকার হন তিনি। অফিস থেকে বের হয়ে এই সড়ক দিয়ে বাঘা-আড়ানী সড়কের দিকে যাচ্ছিলেন। তার অফিস থেকে ১০০ হাত দুরে দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ভটভটি আটক করলেও চালক পালিয়ে আতœরক্ষা করে।
ওই অফিসের পোষ্টম্যান মুনসুর রহমান জানান, ১৯৯৪ সালের ২০ মার্চ চাকরিতে যোগদান করেন আজিজুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
নিহত আজিজুলের পাশের বাড়ির শিক্ষক কাবিল উদ্দীন জানান, তার স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তাদের সংসারে কিছুটা অভাব-অনটন আছে। সরকার যদি এই পরিবারটাকে সহায়তার হাত বাড়ান তাহলে তারা উপকৃত হতেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


