ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওর্য়াকাস পার্টি, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রমৈত্রীর নেতা দেবাশিস প্রামাণিক দেবু, রাসিক ৭নং ওর্য়াড কাউন্সিলর- মতিউর রহমান মতি, বর্তমান মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান ওহি প্রমুখ।
শুক্রবার সকাল, ১০ টায় রাজশাহী মহানগরীর কোর্টবাজার থেকে মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়ে নগরীর কোর্টষ্টেশন এলাকা পর্যন্ত সর্বস্তরের জনগণের মাঝে মাস্ক বিতরণ ও জন সচেতনতামূলক ক্যাম্পিন করা হয়।
এসময় মহানগর ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক-দেবাশিস প্রামাণিক দেবু বলেন, করোনা মহামারি ঠেকাতে আমাদের সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং এর কোন বিকল্প নাই। শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতি সচল রাখতেও সরকারের প্রতি আহ্বান জানান।


