IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহী সিটি সেন্টার ও সোনাদিঘীর উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি এনামুল

রাজশাহী সিটি সেন্টার ও সোনাদিঘীর উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি মোড়ে অবস্থিত উত্তরবঙ্গের অভিজাত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেট সিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করলেন এনাগ্রুপের চেয়ারম্যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শুক্রবার বেলা ১১ টায় ঐতিহ্যবাহী সোনাদিঘী মোড় সহ সিটি সেন্টারের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

দেশের সুপ্রতিষ্ঠিত এনা গ্রুপ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মালিকানায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক এই সিটি সেন্টার। সেই সাথে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে সোনাদীঘি মোড়ের।

এসময় উপস্থিত ছিলেন, এনা গ্রুপ রাজশাহী শাখার রিজিওনাল ম্যানেজার সারোয়ার জাহান, সিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আফসারি, প্রজেক্টের চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু, প্রধান প্রকৌলশী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা আশরাফুল হক, তত্ত্বাবধায় প্রকৌশলী নুল ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী শাহরিয়ার পরাগ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সেন্ট্রাল এসি সম্বলীত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেটটির উপরে নির্মাণ করা হবে ফোরস্টার প্লাস মানের অত্যাধুনিক হোটেল। পাশেই তৈরি করা হচ্ছে নয়নাভিরাম আলোক সজ্জিত চমৎকার লেক। এছাড়াও থাকবে অত্যাধুনিক জিম রুম, থাকবে বলিং কোর্ট, তৈরি করা হবে অত্যাধুনিক সিনেপ্লেক্সসহ অন্যান্য সব অত্যাধুনিক সেবা।

সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রসারিত হবে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31