ধূমকেতু প্রতিবেদক : তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীতে ইফতার বিতরণ করা হয়।
মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সহযোগিতায় ও সার্বিক তত্বাবধানে নগরীর বিন্দুর মোড় রেলগেট, লক্ষ্মীপুর মোড় ও সাহেব বাজার জিরো পয়েন্টে গরীব, অসহায় ও দু:স্থ্যসহ সকল শ্রেণির মানুষের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম নবী গোলাপ, সহ সভাপতি হেদায়েতুল ইসলাম তারিফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বিএনপি নেতা মাসুদ ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, কেন্দ্রীয় ছাত্রসংসদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সহ সভাপতি নাজমুস সাদাত সানসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং যুবদল সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


