IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> নির্ধারিত সময়ের আগে রাজশাহীর বাজারে গোপালভোগ

নির্ধারিত সময়ের আগে রাজশাহীর বাজারে গোপালভোগ

ধূমকেতু প্রতিবেদক : প্রতিবছর আমচাষি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় চলতি বছরও আম পাড়ার সময় নির্ধারণ করে দেয়া হয়। নির্ধারিত সময় অনুসারে আগামী ২ মে গোপালভোগ আম পাড়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের আগেই রাজশাহীর বাজারে উঠেছে জাতআম খ্যাত ‘গোপালভোগ’। অর্থাৎ সময়েরও প্রায় দুই সপ্তাহ আগে এই আম গাছ থেকে ভাঙা হয়েছে। আর তাই বাজারেও মিলছে পাকা রঙের গোপালভোগ আম।

এতে আমের রাজধানীতে থাকা মানুষের মধ্যে এই আম নিয়ে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। এখনই বাজারে এই আম খাবেন না খাবেন না; তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন অনেকেই।

ব্যবসায়ীরা বলছেন, প্রচন্ড গরমের কারণে অনেকটা আগেই পেকে গেছে গোপালভোগ আম। তাই কোনো রকম রাসায়নিক ছাড়াই বিক্রি করার জন্য তারা পাকা আম বাজারে তুলেছেন। এটি নিঃসন্দেহে স্বাস্থ্যসম্মত।

রাজশাহী জেলা প্রশাসন বলছে, সাধারণত ২০/২৫ মে মাসের আগে গোপালভোগ খাওয়ার জন্য উপযুক্ত হয় না। যে কারণে তারা এবছর গোপালভোগ আম নামানোর জন্য ২০ মে তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের আগে এই আম পরিপক্ক হয় না। তাই বাজারে অপরিপক্ক আম পেলে যাচাই-বাছাই করে শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শনিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, বড় মসজিদের সামনে এবং সাহেব বাজার কাঁচাবাজারের সামনে এই গোপালভোগ আম বিক্রি করতে দেখা গেছে। অনেকে ভ্যানে করে আম বিক্রি করছেন। অনেকেই আবার অন্যান্য ফলের সঙ্গেও আম বিক্রি করছেন। ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে এই আম বিক্রি হচ্ছে। বলা চলে তারা কেউই জেলা প্রশাসনের ‘ম্যাংগো ক্যালেন্ডার’ মানছেন না। অনেক চাষি ও ব্যবসায়ী আম পাকার নির্দিষ্ট সময়ের আগেই আম ভাঙছেন। ফলে এই অপরিপক্ক আমই এখন খেতে হচ্ছে ভোক্তাদের। মনের মধ্যে নানান দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও নতুন ফল হিসেবে অনেকেই শখ করে ছেলে-মেয়ের জন্য এই আম কিনে নিয়ে যাচ্ছেন।

নগরীর সাহেববাজার এলাকার ফল ব্যবসায়ী শাহীন আহমেদ বলেন, এখন যে আম নামছে আর যা বিক্রি হচ্ছে তা কেমিক্যাল বা রাসায়নিক মেশানো। গোপনে গাছ থেকে পাড়া হচ্ছে। এরপর তা গ্রাম থেকে রাজশাহী শহরে চলে আসছে। এজন্য প্রকৃত ফল ব্যবসায়ীরা প্রশাসনের ভয়ে সময়ের আগে আম বাজারে উঠাচ্ছেন না। কারণ ধরা পড়লে জরিমানা গুনতে হবে। এর আগে অনেকের জরিমানা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নগরীর সাহেববাজারে ভ্যান করে আম নিয়ে আসা শাজাহান বলেন, এই আমি কোনো কেমিক্যাল বা রাসায়নিক মেশানো হয়নি। এবার রাজশাহীতে প্রচন্ড তাপদাহ বয়ে যাচ্ছে। এ কারণে সময়ের আগেই পেকে যাচ্ছে আম। আবার আগাম জাতের আম রয়েছে। সেগুলো এখন পাকতে শুরু করেছে। এই আমগুলো গাছপাকা এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত বলেও তিনি দাবি করেন।

রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ভালো আম পেতে আরও একটু অপেক্ষা করতে হবে। আমচাষি, ব্যবসায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণাকেন্দ্রের সংশ্লিষ্ট সবাই বসে একমত হওয়ার পরই রাজশাহী জেলা প্রশাসন এবছরও গাছ থেকে আম ভাঙার সময় বেঁধে দিয়েছে। সেই সময় অনুযায়ী গাছ থেকে আম ভাঙা হলে এবং সেই আম বাজারজাত এবং খাওয়া হলে কোনো ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।

এদিকে বাজারে সময়ের আগেই আম বিক্রির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, বেঁধে দেওয়া সময়ের আগে কোনোভাবেই আম নামানো যাবে না। যদি কেউ সময়ের আগে গাছ থেকে অপরিপক্ক আম ভাঙেন এবং বাজারে বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই তারা বাজার মনিটরিং করে এ বিষয়টি দেখবেন বলেও উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31