IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> পক্ষপাতহীন তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে : তদন্ত কমিটি

পক্ষপাতহীন তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে : তদন্ত কমিটি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘অবৈধ’ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রণালয় থেকে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা।

এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। পৌনে ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বসেছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা বৈঠক করেন।

বৈঠক শেষে রাবি থেকে বের হওয়ার সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আমরা সম্পূর্ণ তথ্য-উপাত্ত ও প্রতিবেদন সংগ্রহ করেছি। সবার সাথে কথা বলেছি। এখন আমরা শিক্ষামন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিবো। কার প্রতি বিদ্বেষমূলক আচরণ নয়। সম্পূর্ণ পক্ষপাতহীন প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। সাক্ষাৎ গ্রহণ শেষে তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মদ আলমগীর এসব কথা বলেন। এসময় তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের সাথেও বৈঠক করেন তারা।

কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে তদন্ত কমিটিতে আছেন কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

এরআগে শনিবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে আছেন কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ১৪১ জনকে নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31