ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
এরই অংশ হিসেবে রোববার ২৬ রমজানে নগরীর ২৭ নং ওয়ার্ড বালিয়াপুকুর বড় বটতলার মোড়ে উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সদস্য ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শফিউর রহমান শফি, সদস্য মাহবুব আলম, মাসুদ ইসলাম, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, মুরশালিন হক রাবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হাসান আশিক, ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাব্বির জামান সবুজ, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিবুল হাসান সাকিব প্রমুখ।


