IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়ে
Home >> রাজশাহী >> বাঘায় রপ্তানি যোগ্য নিরাপদ আম উৎপাদনের লক্ষে সেমিনার

বাঘায় রপ্তানি যোগ্য নিরাপদ আম উৎপাদনের লক্ষে সেমিনার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন, সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার ৫০ জন সফল আম চাষী এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রহিম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও ট্রেনিং কোঅডিনেটন দীনেন্দ্র নাথ সরকার।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক শামসুল আলম, বানিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খান,বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, এডভাইজার মঞ্জুরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন নানা প্রজাতির আম উৎপাদন হচ্ছে। তবে রাজশাহী জেলার চারঘাট-বাঘা এবং চাপাইনবাবগঞ্জকে আমের জন্য বিখ্যাত বলা হয়। এ অঞ্চলের আম গত কয়েক বছর ধরে বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা চাই, এ অঞ্চলের কৃষকরা প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে আগামীতে দক্ষতার সাথে রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা করতে সহায়ক ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31