ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় গিয়াস উদ্দিন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই পথচারীর নগরীর ঝারগ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অটোচালক আহাদ আলীকে অটোরিকশাসহ আটক করেছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর বারোটার দিকে গিয়াস উদ্দিন হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রæত গতিতে যাওয়া অটোরিকশা গিয়াস উদ্দিনকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত গিয়াসউদ্দিনকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অটোসহ অটোচালক কাশিয়াডাঙ্গা থানায় আটক আছেন। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


