IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে প্রতিনিয়ত বাড়ছে করোনায় মৃত্যুর হার

রাজশাহীতে প্রতিনিয়ত বাড়ছে করোনায় মৃত্যুর হার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হঠাৎ করে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। গত তিন দিনে রাজশাহী অঞ্চলে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে ১১ জন রোগী মারা গেছেন। এছাড়া গত ৩ দিনে রাজশাহীর দুটি ল্যাবে ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে রামেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ঈদের কয়েকদিন আগে থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ রাজশাহীতে আগমন করেছে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা এবং রাজশাহীর বিভিন্ন কর্মজীবী মানুষ গণপরিবহনে রাজশাহী থেকে বিভিন্ন জেলায় ঈদের আনন্দ উপভোগ করতে গিয়েছিলো। তারা ফিরে এসে আবার কর্মে যোগ দিয়েছেন। সবমিলিয়ে ঈদ উপলক্ষে স্বাস্থবিধি চরমভাবে লঙ্ঘিত হওয়ার কারণেই রাজশাহীতে অস্বাভাবিকহারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিশেষজ্ঞরা জানান, আগে যেখানে রামেক হাসপাতালের আইসিইউ বেডে রোগী থাকতো ৬ থেকে ৮ জন। কিন্তু গত রোববার থেকে আইসিইউতে বেড আর ফাঁকা নেই। এখন স্বাস্থ্যবিধি না মানায় মাশুল দিচ্ছে জনসাধারণ। নিয়মিত মাস্ক না পরা, স্বাস্থবিধি না মানা, বড় পরিসরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদেশগামী মানুষদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত না হওয়া, বিভিন্ন জেলা থেকে আসা মানুষের থার্মাল স্ক্যান মিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষার বিষয়টি যথাযথ হচ্ছে না ।

এদিকে রাজশাহী অঞ্চলে গত শনিবার দিবাগত রাতে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জন, রবিবার দিবাগত রাতে ৩ জন এবং গত সোমবার দিবাগত রাতে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডেই মারা যায় ৯ জন। বাকি দুইজনের একজন বগুড়ায় এবং অন্যজন পাবনায় মারা যায়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১০৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৭৩ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে দুইজন, ও আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আরো জানান, করোনার সংক্রমণ গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বেশি। গত সপ্তাহে হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৭০ জনের নিচে ভর্তি ছিলো। কিন্তু গত চারদিন থেকে এই সংখ্যা এখন ১০০ জনের উপরে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আইসিইউতে বেড ফাঁকা নেই।

এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫১৫ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৬ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ১৭ জন। এদের মধ্যে ৩০ হাজার ২৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭২৩ জন কোভিড-১৯ রোগী।

রামেক হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাদশা জানান, ঈদে যেভাবে যানবাহনে মানুষ যাতায়াত করেছে সেটা আমাদের কাম্য ছিলো না। ভারতের দিকে তাকিয়ে দেখতে হবে জীবন আগে না আনন্দ আগে! সেখানে কিন্তু চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমসিম খাচ্ছে। আমাদের দেশে গত সপ্তাহে শনাক্ত ও মারা যাওয়ার সংখ্যা কমেছিলো। কিন্তু এই সংখ্যা আবারো বেড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি না মানায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাকিতায় রাজশাহীতে অস্বাভাবিকহারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31