IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রোজিনার উপর হামলাকারীদের শাস্তির দাবি সাংবাদিক সংস্থার

রোজিনার উপর হামলাকারীদের শাস্তির দাবি সাংবাদিক সংস্থার

ধূমকেতু প্রতিবেদক : পেশাগত দায়িত্বপালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষে রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস এইচ এম তরিকুল বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে রাত ৯টার দিকে মামলা দায়ের করে অত্যন্ত অমানবিকভাবে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়- অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে রোজিনা ইসলামের আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।

প্রেরিত বিবৃতিতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, সহ সভাপতি আমীর ফয়সাল সম্রাট, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু ও হাবিবুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, জনকল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাদশা এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন আদনানসহ অন্যান্য নের্তৃবৃন্দগণ উল্লেখ করেন- সাংবাদিক রোজিনা ইতোপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন।

এ কারণে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে নির্যাতন করে মামলা দিয়েছেন। যা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এ কারণে দ্রুত রোজিনা ইসলামের মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিসহ নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31