ধূমকেতু প্রতিবেদক : জুয়া খেলার অভিযোগে রাজশাহীতে আরও ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর দরগাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মহানগর শাখার (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন, রাজা (২০), নবাব (২৮), মুক্তা (৩৫), রাজেশ (২২), তুহিন (২৮) ও মিজানুর রহমান (৪৩)। দরগাপাড়ার আশপাশের এলাকায় তাঁদের বাড়ি।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে।
এর আগে গত রোববার রাতে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।


