IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘাত, আহত ৮

বাঘায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘাত, আহত ৮

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জমি-জমা সংক্রান্ত বিবাদের জের ধরে অনুষ্ঠিত সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক। বুধবার বিকেলে উপজেলার চাঁদপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর এলাকার জমসেদ আলী (৬৫) এবং আব্দুর রাজ্জাক (৬২) এর মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন থেকে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্ব নিরসনের জন্য বুধবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে ঐ গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সালিসে উভয় পক্ষের কথা শোনার পর সার্ভেয়ার দিয়ে জমির মাপ-যোগ শুরু হয়। জমি মাপার সময় সামান্য কম-বেশি হওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক অতঃপর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষে ৬ জন অপর পক্ষে দুই জন আহত হয়।

আহতরা হলেন, জমসেদ আলী পক্ষে তিনি নিজে (৬৫) ইউনুস আলী (৪০) আব্দুল খালেক (৫৫) রায়হান (১৮) কামরুজ্জামান (২৮) এবং বকুল বেগম (৩৫)।

এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান (শিমু) আব্দুল খালেক এবং জমসেদ আলীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের দু’জনকে রামেক হাসপাতালে রেফাট করেছেন।

অপরদিকে আব্দুর রাজ্জাক পক্ষে রাজ্জাক (৬২) এবং আব্দুল মজিদ (৫৮) আহত গুরুত্বর আহত হয়েছেন। আহত সকলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, জমি মাপার সময় আমি সালিশ স্থলে বসে ছিলাম। আমার সঙ্গে গ্রামের অনেক প্রধান-মাতব্বর উপস্থিত ছিলো। সামান্য একটু জমি কম বেশি হওয়া নিয়ে দুই পক্ষ দ্বন্দ্ব ফেসাদে লিপ্ত হয়। পরে আমিসহ অন্যান্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লোকমুখে ঘটনা শুনেছি। আভযোগ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31