IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> দুর্গাপুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারপিট, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

দুর্গাপুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারপিট, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরের বেলঘরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারপিট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মারপিটে গুরুতর আহত শরিফুল ইসলামকে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

দুর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে ও সাংবাদিকদের কাছে বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে মৃত ইয়াদুল ইসলামের পুত্র শরিফুল ইসলামের সাথে একই গ্রামের আহাদ আলীর ওয়ারিশদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

গত ১৯ মে বুধবার আনুমানিক বিকেল ৪ ঘটিকার দিকে শরিফুল ইসলামের প্রতিপক্ষ সাইফুল ইসলামের পুত্র শফিকুল ইসলামের নেতৃত্বে তার নিজ পিতা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ ৭/৮ জন শরিফুল ইসলামের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সর্জিত হয়ে হামলা চালায়। শরিফুল ইসলাম প্রতিপক্ষের ভয়ে নিজ স্বয়নকক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়।

শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের সদস্যরা শরিফুলের স্বয়নকক্ষে দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। এর এক পর্যায়ে শরিফুল ইসলামকে ঘরথেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাথাড়িভাবে মারপিট করতে থাকে এসময় স্বামী শরিফুল ইসলামের কে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে স্ত্রী বিলকিস বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাকেও মারপিট করে আহত করে। প্রতিপক্ষের মারপিটের মাটিতে লুটিয়ে পড়লে আহত শরিফুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম বলেন, এ বিষয়ে অভিযোগ হয়েছে। সরজমিনে গিয়ে সাক্ষীদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31