ধূমকেতু প্রতিবেদক : পবার কসবা এলাকায় পবা এলাকায় শুক্রবার ভোর পাঁচটার দিকে ধান বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছেন। এতে ওই ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহত ও নিহতদের নাম জানা যায়নি।
জানা গেছে, ধান বোঝাই ট্রাকটি আজ ভোরে নওগাঁর ধামইরহাট হতে চাঁপাইনবাবগঞ্জে যাবার সময় পবার কসবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ড্রাইভার ও হেলপার ট্রাকের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করে। আহত ট্রাক চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন ট্রাক উল্টে হেলপার ও ট্রাক চালক আটকা পড়ে। পরে ট্রাকের চাঁপা পড়া অংশ মেশিনের সহায্যে কেটে ও হটিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত ট্রাক চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর নিহত ব্যক্তির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


