ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে ইইউসিপি-১১ প্রকল্পের আওতায তানোর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণকৃত মুরাল ও এসব নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
পরে তিনি ঈদুল ফিতর উপলক্ষে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সৌজন্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিষেশ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়লা, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ।
তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রামকমল শাহা প্রমুখ।
তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তানোর উপজেলা পরিষদের নতুন সম্প্রসারণ ভবন ও হলরুমের প্রাক্কলিত মূল্য ৫ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা ৯৯ পয়সা। চুক্তি মূল্য ৪ কোটি, ৭৯ লাখ, ৯০ হাজার ৪৪ টাকা ২৯২ পয়সা।
তিনি বলেন, তানোর উপজেলায় প্রায় ১ শ’ কোটি টাকা ব্যায়ে উপজেলার সকল রাস্তা সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলেছে।


