IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> সখ থেকে পেশায় পরিণত

সখ থেকে পেশায় পরিণত

ধূমকেতু প্রতিবেদক : করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এসময় শিক্ষার্থীরা জড়িয়েছেন বিভিন্ন কাজে। অলস সময় কাটাতে না চাওয়া মানুষগুলো বেছে নিয়েছেন নানান কাজ। তেমনই একজন নূর উদ্দিন পাপ্পু। সখের বশে পাখি পোষা শুরু করেন তিনি। এখন তা পেশায় পরিণত হয়েছে।

পাপ্পু নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা। তিনি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে ‘ল’ কলেজে অধ্যয়নরত। এখন পড়া-শোনার চাপও নেই, আর বন্ধ এসময়ে প্রাইভেট সেন্টারও। তাই সখের বসে শুরু করেন- কবুতর ও পাখি পোষা।

পাপ্পু জানান, ২০১০ সালে ম্যানেজমেন্ট বিভাগের ভর্তি হন। সেই বছরেই প্রাইভেট সেন্টার খোলেন তিনি। লকডাউনের এই সময়ে বাসায় বসে অলস সময় না কাটিয়ে পাখি পালনের বিষয় ভাবছিলাম। এক জোড়া বাজরিকা পাখি ও এক জোড়া কবুতর কিনে আনি। পরে কয়েকটি ছাগল কিনে আনি। নিজ বাসায় শোবার ঘরে পাখি, কবুতর ও পাশে ছাগল থাকার জায়গা করি।

তিনি আরও জানান, বর্তমানে তার ৩০টি বাজরিকা পাখি, ২০টি কবুতর, ৩টি ছাগল রয়েছে। এভাবে আস্তে আস্তে পাখি ও কবুতর সংখ্যা বেড়ে গেছে। এখন কেনা-বেচা শুরু করেছি।

ছাগল ২০ হাজার টাকার বিক্রি করেছি। এছাড়া বাড়িতে থাকা ছাগলের এক সপ্তাহ আগে আরও দুইটি বাচ্চা হয়। বাচ্চা দুইটি বিক্রি করে ৪০ হাজার টাকা আয় আসবে বলে তিনি আশা করছে।

তিনি আরও জানান, এভাবে যখন এগিয়ে যায়- বুঝতে পারি সঠিকভাবে পাখি, কবুতর ও ছাগল খামার করা যাবে। আগামীতে এই ঘর থেকে বাসার ছাদে বড় আকারের খামারে তৈরি করবো। যাতে পাখি, ছাগল উন্মুক্ত চলাফেরা করতে পারে। খামারের এক পাশে বাজরিকা বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর ও অন্য দিকে বিদেশি ছাগল রাখবো। কাজ কোনোটাই ছোট না। অনেকেই বলে এত পড়াশোনা করে আজ এই কাজ করছে, কিন্তু এটা আমি মাথায় নিই না। যদি কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারে তাহলে সবাই তাদের বেকারত্ব দূর করে স্বচ্ছলভাবে চলতে পারবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31