IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে সরকারী গম কালোবাজারীর মূল আসামী গ্রেপ্তার

গোদাগাড়ীতে সরকারী গম কালোবাজারীর মূল আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার বর্তমান মেয়র এ.কে.এম আতাউর রহমান খান এর প্রধান উপদেষ্ঠা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিটি বস্তা ৫০ কেজি ওজনের সরকারী খাদ্য অধিদপ্তরের সীলমোহরকৃত ৪০০ বস্তা গম কালোবাজারীর দায়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে বুধবার ভোর ৫টায় নওগাঁ সদর থানার শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে আতাউরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান।

উল্লেখ্য চলতি মাসের ৯ তারিখ কাঁকনহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের রসুলপুর কুমদপুর দিঘিপাড়ায় আতাউর রহমান আতার বাড়ীর প্রধান ফকট হতে রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অনান্য ফোর্স নিয়ে চারটি ট্রলিসহ এই গম উদ্ধার করেন। যার মোট ওজন বিশ টন। এ নিয়ে আতাউর রহমান আতাকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ১০-১২জনের নামে গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পূর্বেই আতা পালিয়ে যায়। এই মামলা হওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিলো বলে জানান কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান। আতা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

তিনি আরো বলেন, অনক কষ্ট করে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আতাউরকে। এর সাথে আর কেউ সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য থানায় আতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার আতাকে আদালতে সোদর্প করা হবে।

তিনি বলেন, আতার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এই কাজের সঙ্গে বড় বড় লোক যুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন। জিজ্ঞাসাবাদে প্রকৃত বিষয় বেড়িয়ে আসবে বলে তিনি আশাব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, সে সময়ে পুলিশের অবস্থান টের পয়ে ট্রলি ড্রাইভাররা পালিয়ে যায়। আর আতাউর এর স্বপক্ষে প্রয়োজনীয় কোন পকার কাগজপত্র দেখাতে পারনেনি। সেদিন রাতেই গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়ে মূল হোতা আতা না এসে তার প্রতিনিধি কাঁকনহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোর্তুজা শেখ, ৬নং ওয়ার্ডের নবাবগত কাউন্সিলর ও পৌর ১নম্বর প্যানেল মেয়র আল মামুন, বর্তমান পৌর মেয়রের ব্যক্তিগত সেক্রেটারী চয়ন ও ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খাত্তাব পুলিশের নিকট একটি ভূয়া বিল ভাউচার দাখিল করে বলে জানান তিনি।

এদিকে, আতাকে গ্রেপ্তার করায় কাঁকনহাটের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, আতাউর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন। দলীয় শৃংখলা ভঙ্গ, দূর্নীতি ও কালোবাজারীর জন্য তাকে দল থেকে বহিস্কার করা হবে। আর এই কাজের সাথে কারা কারা সম্পৃক্ত রয়েছেন বের হয়ে আসলেই দল ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

তিনিসহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেন ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পৌরবাসী বলেন, আতাউর এর পূর্বে সরকারী চাল কালোবাজারী করতে যেয়ে হাতে নাতে ধরা পরেন। তারাসহ কাঁকনবাসী এই কালোবাজারী আতাউরের কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31