ধূমকেতু প্রতিবেদক : এলাকাবাসী সূত্রে জানা যায় সৎ মায়ের কাছে দুপুরের খাবার চাই প্রতিবন্ধি সুজন (২২) খাবার এবং আর্থিক অসচ্ছলতার জন্য সৎ মায়ের সাথে সেই সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সুজনের (২২) সৎ মা বাসা থেকে ছাগল চড়ানোর জন্য বের হয়।
সেই সময়কে কাজে লাগিয়ে প্রতিবন্ধি যুবক অভিমান করে তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে এবং ফ্যানের সাথে তার নিজ ব্যাবহৃত মাফলার জড়িয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে বুধবার বেলা ৩টার সময় নগরীর মেহেরচন্ডি উত্তর পাড়ায়।
খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের সাব ইন্সিপেকটর জাহিদ ঘটনাস্থলে তার তদন্ত টিম নিয়ে উপস্থিত হয় এবং লাশকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এবিষয়ে তিনি ধূমকেতু নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং ময়নাতদন্ত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
এবিষয়ে কথা বলা হলে প্রতিবন্ধি সুজনের বাবা তেমন কোন তথ্য দিতে পারেননি এবং আক্ষেপ প্রকাশ করে। পরবর্তীতে এলাকাবাসী জানায় তার বাবাও একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধি।
ছেলেটির সৎ মায়ের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, তার স্বামীর মৃত স্ত্রির বড় ছেলে সুজন এবং সুজনের দুইবার বিয়ে দেয়া হলেও তার সাথে কেউ সংসার করতে পারেনি এবং ছেলেটি মাঝে মধ্যেই এমন আত্মহত্যা করার চেষ্ঠা করতো।


