IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘সরকারি সেবা ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ফায়ার সার্ভিস’

‘সরকারি সেবা ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ফায়ার সার্ভিস’

ধূমকেতু প্রতিবেদক : ‘বাংলাদেশে সরকারি সেবা ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। যেকোন দূর্যোগে সবার আগে সবার পাশে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা। অন্যান্য বাহিনীর মতো এ বাহিনী কোন ধনী গরীবের ভেদাভেদ বুঝেনা। বিপদগ্রস্ত মানুষসহ বিভিন্ন প্রাণীক‚লকে উদ্ধার করতে ঝাপিয়ে পড়ে।’

বৃহস্পতিবার নব নিযুক্ত ফায়ার ফাইটারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব হাবিবুর রহমান।

তিনি বলেন, বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উন্নয়নে সচেষ্ট রয়েছেন। করোনার কারণে বিভিন্ন খাতে অর্থ বরাদ্ধ যখন কমিয়ে দেয় সরকার সেখানে চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স নির্মানে ১০০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। যেটি মুন্সিগঞ্জে নির্মিত হবে। আর প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে এই ট্রেনিং কমপ্লেক্সের নাম দেয়া হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গন্ধু শেখ মজিবর রহমানের নামে। এ ট্রেনিং কমপ্লেক্সের নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ট্রেনিং কমপ্লেক্স।

তিনি আরো বলেন, ট্রেনিং এ প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করা যাবেনা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-পরিচালক আব্দুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁ স্টেশনের উপসহকারী পরিচালক একেএম মোর্শেদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, ফোরম্যান আব্দুল আওয়াল, স্টেশন অফিসার আব্দুৃর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু সামা, হাসেম, ওমর ফারুক, রবিউল আলম, সিফাত হোসেন ও স্টেশন অফিসার লতিফুর বারিসহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাঠ কমান্ডার ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর ফারুক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31