IMG-LOGO

শনিবার, ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারিসুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীবাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারজেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননাবাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তারঢাকায় কদমতলীতে ফোমের কারখানায় আগুনতানোরে ২৯ পিচ ইয়াবাসহ ২জন পুলিশের হাতে গ্রেপ্তারবাঘায় অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য, অতঃপর…দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি : মির্জা ফখরুলরাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতারমাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সইপুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধান চাষীদের মাথায় হাত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ভাগাড়ে পরিণত হচ্ছে রাজশাহীর ভদ্রা লেক

ভাগাড়ে পরিণত হচ্ছে রাজশাহীর ভদ্রা লেক

ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : রাজশাহীর সিটি কর্পোরেশনের উদ্যোগে ভদ্রা আবাসিক এলাকায় সৌন্দর্য্যবর্ধন ও বাঁধানো পাড় দ্বারা তৈরী করা হয় ভদ্রা লেক। লেকটিকে কেন্দ্র করে গড়ে উঠে বিভিন্ন ফুটকোর্ট এবং ক্ষুদ্র ব্যবসা। এই প্রকল্পটি করায় সর্বসাধারণের মাঝে পরিচিতি পায় নতুন একটি বিনোদন কেন্দ্র ভদ্রা লেক। নান্দনিকভাবে পাড়ের ডিজাইন করা হয়, পাড়ের চারপাশ দিয়ে লাগানো হয় ফুলের গাছ। সাধারণ মানুষের বসার জন্য পাড়ের সাথেই রাখা হয় বসার ব্যবস্থা। বিনোদন প্রেমী মানুষগুলোর কাছে খুবই জনপ্রিয় হতে থাকে ভদ্রা লেক।

করোনার কারণে যখন পুরো বিশ্ব বেশামাল ঠিক সেই সময়ে লেকটি কেমন আছে জানতে সরজমিনে গিয়ে দেখা যায়, ভদ্রা লেকের বেহাল দশা। স্থানীয় দখলদাররা এবং বস্তির ভাংড়ী ব্যবসায়ীরা জনজালের স্তুপে পরিনত করেছে লেকের চারপাশ। চারপাশের ভাংড়ীর স্তুপ দেখে যেন মনে হয় একটি ভাগাড়ে পরিনত হয়েছে জায়গাটি। এমনকি লেকের ধারে পঁচা আবর্জনার দুগন্ধ যেন নাকে বাড়ি দেয় বারবার। সেই সাথে রয়েছে চারপাশ দিয়ে অবৈধ বাস গ্যারেজ। যেখানে রাখা হচ্ছে আন্তঃজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বাস। এতে লেকের রাস্তাগুলো যেমন সংকুচিত হচ্ছে তেমন সৌন্দর্য্য হারাছে।

ভদ্রা পার্কের পেছনের গেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার বাঁধানো পাড়ে ধরেছে ফাটল।

লেকটির পানি দূর থেকে দেখলে বোঝা যায় টলটলে কিন্তু একটু কাছে গেলে দেখা মিলবে পানিতে ভাসমান কর্কসিট, ময়লা কাপড়, পলিথিন, খাবারে উচ্ছিষ্ট। পানিতে ফেলে পঁচানো হচ্ছে বাশঁ। যা দূষিত ও জীবানুযুক্ত করছে পানিকে।

লেকটি সৌন্দর্যবর্ধন করতে লাগানো হয়েছে কিছু সূর্যমূখী গাছ। সেগুলো এখন দেখার কেউ নেই। দেখলেই বোঝা যায় অবহেলায় নুয়ে পড়েছে এবং শুকিয়ে জরাজির্ন অবস্থা পড়ে রয়েছে। যা আজ মৃতপ্রায়।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬নং ওর্য়াড কাউন্সিলরের সাথে কথা বলার চেষ্টা করলেও তার দেখা পাওয়া যায়নি। এমনকি ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় আকবার আলী ধূমকেতু নিউজকে জানান, আসলেই এই স্থাপনাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন করা খুবই প্রয়োজন। যেহেতু প্রাকৃতিক ভারসাম্যের সাথেও এর সংযোগ রয়েছে তাই এটির সুষ্ঠু রক্ষণাবেক্ষন ও পরিচর্যার জন্য স্থানীয় সরকারের কাছে জোর দাবী জানায়।

লেকে মাছ ধরতে আসা হাবিব নামের একজন ধূমকেতু নিউজকে জানান, আগে মাছ ধরতে ভালো লাগতো। মাছগুলো অনেক বড় বড় হতো। এই ময়লা আবর্জনার কারণে মাছের বৃদ্ধি হয়না। পানি থেকে দুর্গন্ধ বের হয়। এটি পরিবেশের জন্য ও রাজশাহীর একটি পরিচিত বিনোদন কেন্দ্রের জন্যও হুমকির। তাই এবিষয়ে কর্তৃপক্ষের নজরদারি জরুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news