ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা সংকটের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (২৯ মে) বেলা ৩ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। এসময় বিশেষ অতিথি থেকে সরকারের উন্নয়ন ধারাকে গতিশীল করাল লক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য ও জনকল্যান মুখি বাজেট ঘোষণা এবং বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন বাঘা উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাজাহান আলী।
বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হক। এই বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৫ লক্ষ ৪০ হাজার ৮৫০ টাকা।
অপরদিকে, ব্যায় ধরা হয়েছে সমপরিমাণ টাকা। সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী ও স্থানীয় সুধীজন।


