ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগরের তৎকালীন সভাপতি ও নব্বই এর গণআন্দোলনের প্রথম সারির নেতা শহীদ জামিল আকতার রতনের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।
সোমবার সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রাঙ্গনে জামিলের কবরের সামনে দোয়া ও শ্রদ্ধাঞ্জলী প্রদান করে বাংলাদেশ ওর্য়াকাস পার্টি রাজশাহী মহানগর এবং বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ওর্য়াকাস পাটির সাধারণ সম্পাদক দেবাসিশ প্রামাণিক দেবু, সাবেক ছাত্রনেতা এবং ৭নং ওর্য়াড কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলার সাধারণ সম্পাদক আসরাফুল হক তোতা, ছাত্রমৈত্রী রাজশাহী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি প্রমুখ।


