IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা

রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও সংস্থান স্থায়ী কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকে মহানগরীর উন্নয়নে ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছি। করোনাকালীন এই সময়েও মহানগরীর উন্নয়ন থেমে নেই। দেশে করোনা সংক্রমণের আগ মুহূর্তে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রায় দুইশ কোটি টাকা পাওয়া গেছে। আশা করছি আগামী অর্থবছরে বেশি অর্থ পাওয়া যাবে। নাগরিক সেবার মান বৃদ্ধিসহ অবকাঠামো নির্মাণ কাজ অব্যাহত থাকবে। যার সুফল ভোগ করবে রাজশাহী মহানগরবাসী। করোনা সঙ্কটকালীন এ মুহূর্তে বাজেট প্রণয়নে রাসিকের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিটি মেয়র।

সভায় ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ, গত নয় মাসের প্রকৃত আয় ও চলতি অর্থ বছরের তিন মাসের সংশোধিত বরাদ্দ বিভিন্ন খাতে আয়ের খাতসমূহ পর্যালোচনা করা হয়েছে। সভায় বকেয়া সরকারি হোল্ডিং, হাল সরকারি হেল্ডিং, বকেয়া বেসরকারি হোল্ডিং, হাল বেসরকারি হোল্ডিং কর আদায়ে সংশ্লিষ্টদের আরও তৎপর হবার নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

সভায় বক্তব্য রাখেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

এসময় মঞ্চে উপবিস্ট ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও রাসিকের সচিব মশিউর রহমান। সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ ও সকল শাখা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31