ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোরাঙ্গপুর এলাকার শাহাদুল ইসলামের স্ত্রী সমেনা বেগম (৫০)। মঙ্গলবার নিহতের স্বামী লাশ শনাক্ত করেন।
স্থানীয় লোকজন জানান, বাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ভ্যান যোগে পাশ্ববর্তী লালপুর উপজেলার দিকে যাচ্ছিলেন ওই নারী। ভ্যানটি বাঘা বাজারের ডাচ বাংলা বুথের সামনে পৌঁছা মাত্র বালুবাহী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এ ধাক্কায় ভ্যান থেকে সিটকে চলন্ত ট্রাকের চাকার নিচে মাথা চলে যায় ওই নারীর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ঘাতক ট্রাক চালক তার ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, থানা থেকে মরহেদটি শনাক্ত করে মঙ্গলবার সকালে লাশ বাড়িতে এনে দাফন সম্পূন্ন করা হয়েছে। মৃত সমেনা বেগম বিকেলে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন বলে জানান তার পরিবার।
উল্লেখ্য, সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার সময় বাঘা বাজারে অবস্থিত ডাচ্ বাংলা বুথের সামনে সড়ক দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় সমেনা বেগম (৫০) নিহত হন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর তাৎক্ষনাত পরিচয় না মেল্লেও পরদিন মঙ্গলবার সকালে তার পরিচয় জানা যাই। অতঃপর লাশটি তার পরিবারের নিকট স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


