IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> হত্যা মামলার আসামী ধরছেনা পুলিশ, র‌্যাবের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

হত্যা মামলার আসামী ধরছেনা পুলিশ, র‌্যাবের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে কলার বাগান পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দিদার ব্যাপারী ও মজনুদর্জি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত এবং ১ জন নিহত হওয়ার আলোচিত ঘটনাটি বর্তমানে ভিন্ন দিকে মোড় নিয়েছে।

গত ফেব্রুয়ারী মাসে প্রকাশ্য দিবালকে একটি পক্ষের উপর এলোপাতাড়ী গুলি বর্ষণ এবং ঘটনার ২৬ দিন পর রাতের আধারে অপর একজনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সে সময় দুটি মামলায় তিনজনকে আটক করেছে। বর্তমানে রহস্য জনক কারণে আর কোন আসামীকে আটক করেছেনা। ফলে গায়ে বাতাশ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। এতে পুলিশের প্রতি জনমনে ক্ষোবের সৃষ্টি হচ্ছে। আর আতঙ্কে রয়েছেন বাদী পক্ষ।

চরাঞ্চলের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ভুক্তভোগীদের দাবি, পৃথক দুটি মামলা রাজশাহী র‌্যাব কিংবা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হউক। চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান জানান, ফসলী জমির আগাছা পুড়াতে গিয়ে কলার বাগান পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রæয়ারী মজনুদর্জি ও তার লোকজননের উপর পাখি শিকারের ন্যায় গুলি করে দিদার ব্যাপারী ও তার ভাড়া করা গুন্ডা বাহিনী। যাদের বাড়ি পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলা বাজারে গ্রামে।

তিনি বলেন, বর্তমানে এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ রহস্য জনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। এর ফলে উল্লেখিত আসামীরা বাদী পক্ষকে প্রতিনিয়ত হুমকি দেয়াসহ তাদের ঘর-বাড়ি ও ফসল লুট করার অভিযোগ তুলে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলেছেন। অথচ পৃথক দুটি মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের একেক জনের নামে বিভিন্ন থানায় ৪ থেকে শুরু ১০-১২ টি করে মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, আমি উপজেলা আইন শৃংখলা মিটিং-এ একতরফা গুলি বর্ষণ করে ৪ জনকে আহত এবং অন্য এলাকা থেকে ভাড়া করা সন্ত্রাসী দ্বারা ইব্রাহিম হত্যা মামলার ঘটনাটি উপস্থাপন করেছি। এসময় মিটিং এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আমাকে আস্বস্ত করেছেন।

এ প্রসঙ্গে স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা বলেন, এক সময় চরাঞ্চলে রাজত্ব করতো পান্না ও লালচান বাহিনী। তাদের সময় কালে সাধারণ কৃষকের ফসল ও গরু মহিষ লুট থেকে শুরু করে এক বছরে ২০ টি হত্যা কান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে তত্বাবধায়ক সরকার আমলে আইন শিঙ্খলা বাহীনির হাতে তারা দু’জনই নিহত হন। বর্তমানে দিদার ব্যাপারী পক্ষ নিয়ে লালচাঁন ও পান্নার জায়গা দখল করতে চলেছেন আব্দুর রশিদ ও জিয়া মন্ডল নামে দুই প্রভাবশালী। এরা অস্ত্র নিয়ে প্রকাশে ঘোরা সহ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে অনেকেই উল্লেখ করেন।

সার্বিক বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামী গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কোন গড়ি-মশি নাই। গুলি বর্ষণের ঘটনায় প্রথম দিন আমরা দু’জন আসামীকে আটক করেছি। এর মধ্যে আব্দুর রশিদ নামে এক আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ বিজিবি পরিহিত ন্যায় একসেট পোশাক উদ্ধার করি।

অপরদিকে, ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বার মাইল এলাকা থেকে গ্রেপ্তার করি। অন্যান্য আসামীদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাজার বাজার এলাকা হওয়ায় আইনি জটিলতাসহ কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ঐসব আসামীদের আটক করার বিষয়ে আমরা দৌলতপুর থানা পুলিশের সহায়তা চেয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31