ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন শনিবার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব আলী মোল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু আনাছসহ বাস্তবায়নকৃত ও সহযোগীতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।


