IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে হচ্ছে ১০০ শয্যার করোনা হাসপাতাল

রাজশাহীতে হচ্ছে ১০০ শয্যার করোনা হাসপাতাল

ধূমকেতু প্রতিবেদক : ঈদের পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বেড়েছে করোনা আক্রান্ত ও করোনা সন্দেহে মৃত্যুর সংখ্যা। রোগীর বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সল্পতা দেখা দিয়েছে বেডের। আর তাই উদ্যোগ নেয়া হয়েছে রাজশাহীতে ১০০ শয্যার করোনা হাসপাতাল বরার। এক সময়ের সদর হাসপাতাল সংস্কার করে সেন্টাল অক্সিজেন সার্ভিসসহ করোনা হাসপাতাল হিসেবে এ হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যার অংশ হিসেবে অবকাঠামো পরিদর্শনও করা হয়েছে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, করোনারভাইরাস নিয়েই আমাদের থাকতে হবে। তাই একটি সম্পন্ন করোনা হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কয়েক দফায় কথা হয়েছে। তারাও এটাতে রাজি আছে। আমাদের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। সেটি তৈরীর কাজ চলছে। সেন্টাল অক্সিজেন সার্ভিস, চিকিৎসক ও জনবলসহ প্রস্তাবনা পাঠাবো।

শামীম ইয়াজদানী বলেন, যত দ্রæত সম্ভাব আমরা এ হাসপাতালটি চালু করতে চাই। তবে অবকাঠামো নির্মাণ করে সেন্টাল অক্সিজেন সেন্টার বসাতে সময় লাগে দুই/তিন মাস। কিন্তু এর আগে আমরা ওয়ার্ড চালু করতে চাই।

জানা গেছে, প্রায় ২০ বছর ধরে বন্ধ রয়েছে রাজশাহী সদর হাসপাতাল। অথচ একসময় এই হাসপাতালটিই ছিলো এ অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র চিকিৎসার ভরসা। তবে করোনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হাসপাতালের প্রয়োজনীয়তার কথা। তাই জনস্বার্থে সদর হাসপাতালটি আবারও চালুর দাবি উঠে চিকিৎসকসহ ও সচেতন মহলের।

১৯০২ সালে ব্রিটিশদের নির্মিত এই ভবনেই প্রথম শুরু হয়েছিলো রাজশাহী অঞ্চলের মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ধীরে ধীরে মেডিসিন, নাক-কান-গলা, হাড় জোড়া এমনকি অপারেশন সেবাও চালু হয় এখানে। যা ১৯৩৮ সালে রূপ পায় সদর হাসপাতালে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের কার্যক্রম শুরু হলে পর্যাক্রমে বন্ধ হয়ে যায় এই হাসপাতালটি। তবে করোনার এই মহামারিতে করোনা রোগীর চাপ ও সাধারণ রোগীদের সুরক্ষায় সদর হাসপতালটি আবারো চালু করা প্রয়োজন হয়ে দাড়ায়। সদর হাসপাতালে বর্তমানে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী মেডিকেলের ডেন্টাল ইউনিট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31