ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারে ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা জানানো শেষে ছাত্রলীগের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ সভাপতি আয়উব আলী, যুগ্ম সম্পাদক মুনিমুল হক জয়সহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


