IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে নির্মাণাধীন ভবনের গেইট ভেঙ্গে ইট লুট, আটক ৪

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের গেইট ভেঙ্গে ইট লুট, আটক ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নির্মানাধীন ভবনের গেইট ভেঙ্গে জমি দখলের চেষ্টা ও ইট লুট করে নিয়ে যাওয়ার সময় ইটভর্তি ভ্যানসহ চারজন চালককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে মহানগরীর মতিহার থানাধিন কাজলা এলাকায় নির্মানাধীন ভবন দখল ও ইট চুরির এ ঘটনা ঘটে।

ভ্যান চালকরা জানান, রুয়েট কর্মচারী মানিক দীর্ঘদিন ধরে এই জমিটি দখলের জন্য নানা রকমের অপচেষ্টা চালিয়ে আসছিলো। জমিটি দখলের উদ্দেশ্যে তিনি নিজে গেইটের তালা ভেঙ্গে দেন।

এসময় কাজলার স্থানীয় যুবক টনিকে গেটের ভেতরে রাখা ইটগুলি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে চলে যান মানিক। পরে টনির নির্দেশে ভ্যান চালক রবিউল, শফিকুল ইসলাম, আবুল কালাম ও হাবিবুর রহমান নিজ নিজ ভ্যানে ইট ভর্তি করে টনির দেখানো স্থানে তার বাড়ির সামনে ইট গুলি রেখে আসে। পরে তারা পূণরায় জমির গেইটে প্রবেশ করে ইট নিয়ে ভ্যানে তুলতে থাকে। এ সময় জমির মালিক জানতে পারেন তার গেইট ভেঙ্গে ইটচুরি হচ্ছে। এমন সংবাদে তিনি মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানকে অবগত করেন।

পরে ওসির নির্দেশে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান, এসআই রাজিবুল তার সঙ্গীয় ফোর্স ইটভর্তি ভ্যানসহ চারজন ভ্যান চালককে আটক করেন।

থানায় জিজ্ঞাসাবাদে, ভ্যান চালকরা তাদের নির্দোষ দাবি করে বলেন, মানিক নামের এক ব্যক্তি গেইট ভেঙ্গে বলে জমির মালিক আমি নিজে। আর টনি ইটগুলি ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য বলেন।

তারা আরও বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। পেটের দায়ে কাজ করি, ঝামেলা বুঝি না। পরে জমির মালিক ইয়াহিয়া হোসেন তাদের বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং সংশ্লিষ্ট থানার ওসির নির্দেশে ভ্যান চালকদের মুচলেকা নিয়ে মুক্তি দেন।

জানতে চাইলে জমির মালিক ইয়াহিয়া হোসেন সরকার বলেন, নগরীর মতিহার থানার কাজলা মৌজায় গত ৩৬ বছর আগে তিনি আড়াই কাঠার একটু বেশি জমি ক্রয় করেন। ঐ জমির চারপাশ দিয়ে ৭ফিট উঁচু সিমানা প্রাচীর আছে এবং ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়াও জমির সামনে সরকারী রাস্তা সংলগ্ন লোহার তৈরী গেইটে তালা লাগানো ছিলো। তারপরও রুয়েট কর্মচারী মানিক জমি ও নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা জন্য স্থানীয় ভাড়াটিয়া গুন্ডা ভাড়া করে আমার গেইটের তালা ভেঙ্গে টনিকে দিয়ে জমি দখলের চেষ্টা করে। এছাড়াও আমার বাউন্ডারীর ভেতরে রক্ষিত প্রায় ১০ হাজার ইট বিক্রয়ের উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে।

এ ব্যপারে জানতে চাইলে, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, গেইট ভেঙ্গে ইট চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া ইটগুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক চারজন ভ্যান চালককে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31